
সভায় বিদায়ী অর্থবছরের কাস্টমস হাউসসমূহ এবং ভ্যাট কমিশনারেটসমূহের রাজস্ব আহরণচিত্র তুলে ধরা হয়।
অর্থ বছর শুরুর ৪ মাসে দেশের ব্যবসা বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক না থাকা এবং শেষের ২ মাসে রাজস্ব আদায় কার্যক্রম স্বাভাবিক না থাকা স্বত্ত্বেও যে সকল ভ্যাট কমিশনারেট এবং কাস্টমস হাউস বিগত বছরের তুলনায় বেশি রাজস্ব আদায় করেছে সে সকল কমিশনারেট এবং কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারীদের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় ধন্যবাদ জানান।
পরবর্তীতে প্রতিটি ভ্যাট কমিশনারেট, কাস্টমস হাউস, বন্ড কমিশনারেট, নিরীক্ষা ও গোয়েন্দা, শুল্ক মূল্যায়ন কমিশনারেট, কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট এবং ডিউটি ড্র ব্যাক কমিশনারেটসমূহের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে ব্যবসা-বান্ধব সেবার উন্নয়ন ও কর ফাঁকি রোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য চেয়ারম্যান মহোদয় সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।